দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের পর এবার বাড়ল জেট ফুয়েলের দাম

বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসেও আবারও বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। নতুন সিদ্ধান্তে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ১৩ পয়সা বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে আগস্ট মাসে অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছিল। অর্থাৎ এক মাসেই লিটারে দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। এবার সেপ্টেম্বর মাসে আরও ৬ টাকা ১৩ পয়সা বাড়ানো হলো।এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও বেড়েছে জেট ফুয়েলের দাম। প্রতি লিটারের দাম ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৭৭০ ডলার করা হয়েছে।মঙ্গলবার রাতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।বিইআরসির আদেশ অনুযায়ী, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে শুনানি শেষে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আড়ও পড়ুন,৭১ দিনে দেশে এলো ৬৭৩ কোটি ডলার প্রবাস আয়

তবে চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত টানা তিন দফায় জেট ফুয়েলের দাম কমেছিল। মে মাসে প্রতি লিটার ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়। এরপর জুনে দাম কমে দাঁড়ায় ১৫০ টাকা ২১ পয়সা। সর্বশেষ জুলাইয়ে আরও ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয় ১৩০ টাকা ৯৯ পয়সা।কিন্তু আগস্টে সেই ধারায় বড় পরিবর্তন আসে। এক লাফে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে দাম করা হয় ১৫৯ টাকা ৫২ পয়সা।এর ধারাবাহিকতায় সেপ্টেম্বরে আরও ৬ টাকা ১৩ পয়সা বাড়িয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে কমার পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বিমান জ্বালানির দাম। ফলে জেট ফুয়েলের এই মূল্যবৃদ্ধি বিমান পরিচালন ব্যয় এবং ভবিষ্যতে উড়োজাহাজের ভাড়ায় কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

বিষয় : বাড়ল জেট ফুয়েলের দাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের পর এবার বাড়ল জেট ফুয়েলের দাম

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসেও আবারও বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। নতুন সিদ্ধান্তে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ১৩ পয়সা বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে আগস্ট মাসে অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছিল। অর্থাৎ এক মাসেই লিটারে দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। এবার সেপ্টেম্বর মাসে আরও ৬ টাকা ১৩ পয়সা বাড়ানো হলো।এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও বেড়েছে জেট ফুয়েলের দাম। প্রতি লিটারের দাম ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৭৭০ ডলার করা হয়েছে।মঙ্গলবার রাতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।বিইআরসির আদেশ অনুযায়ী, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে শুনানি শেষে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আড়ও পড়ুন,৭১ দিনে দেশে এলো ৬৭৩ কোটি ডলার প্রবাস আয়

তবে চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত টানা তিন দফায় জেট ফুয়েলের দাম কমেছিল। মে মাসে প্রতি লিটার ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়। এরপর জুনে দাম কমে দাঁড়ায় ১৫০ টাকা ২১ পয়সা। সর্বশেষ জুলাইয়ে আরও ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয় ১৩০ টাকা ৯৯ পয়সা।কিন্তু আগস্টে সেই ধারায় বড় পরিবর্তন আসে। এক লাফে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে দাম করা হয় ১৫৯ টাকা ৫২ পয়সা।এর ধারাবাহিকতায় সেপ্টেম্বরে আরও ৬ টাকা ১৩ পয়সা বাড়িয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে কমার পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বিমান জ্বালানির দাম। ফলে জেট ফুয়েলের এই মূল্যবৃদ্ধি বিমান পরিচালন ব্যয় এবং ভবিষ্যতে উড়োজাহাজের ভাড়ায় কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত