দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কাঁচামাল ও জ্বালানি সংকটে ১২ সেপ্টেম্বর থেকে বেকারি পণ্যের দাম বাড়ছে ২০ শতাংশ

কাঁচামাল ও জ্বালানি সংকটে ১২ সেপ্টেম্বর থেকে বেকারি পণ্যের দাম

কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি আর তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে বাড়ছে বেকারি পণ্যের দাম। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সব ধরনের বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন খরচ সামলাতে না পেরে বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।বেকারি পণ্যের দাম বাড়ানোর পেছনে প্রধান কারণ হিসেবে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা।তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসে খোলা ও প্যাকেটজাত চিনির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই সময়ে আটা ও ময়দার দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এর সঙ্গে বেড়েছে ভোজ্যতেলের দামও।

আরও পড়ুন, ‘নির্মাণকাজের’ আড়ালে সাইবার প্রতারণা, কক্সবাজারে চীনা চক্রের গোপন ল্যাব 

শুধু কাঁচামালের দাম নয়, উৎপাদন চালু রাখতেও হিমশিম খাচ্ছেন বেকারি মালিকরা। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে অনেক কারখানা দিনের দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং কারখানার অন্যান্য খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে।কাঁচামালের দাম বাড়ার সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সংকট—দুই দিকের চাপেই এখন বেকারি শিল্প। ব্যবসায়ীদের দাবি, উৎপাদন ব্যয় যেভাবে বেড়েছে, তাতে আগের দামে পণ্য বাজারজাত করলে লোকসান আরও বাড়বে। তাই আগামী ১২ সেপ্টেম্বর থেকে বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, কাঁচামালের মূল্যবৃদ্ধিতে প্রতিটি পণ্যের উৎপাদন ব্যয় বহুগুণ বেড়েছে। ফলে আগের দামে পণ্য উৎপাদন ও বাজারজাত করা আর সম্ভব হচ্ছে না।

বিষয় : পণ্যের দাম কাঁচামাল গ্যাস-বিদ্যুৎ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কাঁচামাল ও জ্বালানি সংকটে ১২ সেপ্টেম্বর থেকে বেকারি পণ্যের দাম বাড়ছে ২০ শতাংশ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি আর তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে বাড়ছে বেকারি পণ্যের দাম। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সব ধরনের বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন খরচ সামলাতে না পেরে বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।বেকারি পণ্যের দাম বাড়ানোর পেছনে প্রধান কারণ হিসেবে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা।তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসে খোলা ও প্যাকেটজাত চিনির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই সময়ে আটা ও ময়দার দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এর সঙ্গে বেড়েছে ভোজ্যতেলের দামও।

আরও পড়ুন, ‘নির্মাণকাজের’ আড়ালে সাইবার প্রতারণা, কক্সবাজারে চীনা চক্রের গোপন ল্যাব 

শুধু কাঁচামালের দাম নয়, উৎপাদন চালু রাখতেও হিমশিম খাচ্ছেন বেকারি মালিকরা। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে অনেক কারখানা দিনের দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং কারখানার অন্যান্য খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে।কাঁচামালের দাম বাড়ার সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সংকট—দুই দিকের চাপেই এখন বেকারি শিল্প। ব্যবসায়ীদের দাবি, উৎপাদন ব্যয় যেভাবে বেড়েছে, তাতে আগের দামে পণ্য বাজারজাত করলে লোকসান আরও বাড়বে। তাই আগামী ১২ সেপ্টেম্বর থেকে বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, কাঁচামালের মূল্যবৃদ্ধিতে প্রতিটি পণ্যের উৎপাদন ব্যয় বহুগুণ বেড়েছে। ফলে আগের দামে পণ্য উৎপাদন ও বাজারজাত করা আর সম্ভব হচ্ছে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত