দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বুধবার ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, আধা ঘণ্টায় লেনদেন ৮২ কোটি টাকা

বুধবার ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেন শুরুর আধা ঘণ্টায় প্রধান সূচক বেড়েছে ৫ পয়েন্ট। এ সময়ে লেনদেন হয়েছে ৮২ কোটি টাকার বেশি।ঊর্ধ্বমুখী সূচক আর মিশ্র প্রবণতার মধ্য দিয়ে বুধবারের লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে।সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪৪ পয়েন্টে।এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ৩ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক কমেছে ১ পয়েন্ট। দুটি সূচক অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১১৩ ও ২ হাজার ১০৬ পয়েন্টে।লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে ৮২ কোটি ১ লাখ টাকা।এ সময় লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১৫১টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ার।

আরও  পড়ুন, দুই দিনে ৬৭০ কোটি টাকা তুললেন ১৪ হাজার গ্রাহক, স্বাভাবিক সম্মিলিত ইসলামী ব্যাংক

লেনদেনের শীর্ষে ছিল সার্প ইন্ডাস্ট্রি, এনভয় টেক্সটাইল, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, একমি, মালেক স্পিনিং, লাভেলো আইসক্রিম, ফার ইস্ট নিটিং ও নিটোল ইন্স্যুরেন্স।দিনের শুরুতেও ছিল সূচকের ঊর্ধ্বমুখী গতি। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স বাড়ে ১০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে আরও ২ পয়েন্ট বাড়ে সূচক।এর ২০ মিনিট পর, সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৫৪ পয়েন্টে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। সকাল সাড়ে ১০টায় সিএসইর সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪ হাজার ৯২৯ পয়েন্টে।এ সময় সিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ সময় ৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৯টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির দর।

বিষয় : ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে চতুর্থ কার্যদিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বুধবার ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, আধা ঘণ্টায় লেনদেন ৮২ কোটি টাকা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেন শুরুর আধা ঘণ্টায় প্রধান সূচক বেড়েছে ৫ পয়েন্ট। এ সময়ে লেনদেন হয়েছে ৮২ কোটি টাকার বেশি।ঊর্ধ্বমুখী সূচক আর মিশ্র প্রবণতার মধ্য দিয়ে বুধবারের লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে।সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪৪ পয়েন্টে।এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ৩ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক কমেছে ১ পয়েন্ট। দুটি সূচক অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১১৩ ও ২ হাজার ১০৬ পয়েন্টে।লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে ৮২ কোটি ১ লাখ টাকা।এ সময় লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১৫১টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ার।

আরও  পড়ুন, দুই দিনে ৬৭০ কোটি টাকা তুললেন ১৪ হাজার গ্রাহক, স্বাভাবিক সম্মিলিত ইসলামী ব্যাংক

লেনদেনের শীর্ষে ছিল সার্প ইন্ডাস্ট্রি, এনভয় টেক্সটাইল, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, একমি, মালেক স্পিনিং, লাভেলো আইসক্রিম, ফার ইস্ট নিটিং ও নিটোল ইন্স্যুরেন্স।দিনের শুরুতেও ছিল সূচকের ঊর্ধ্বমুখী গতি। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স বাড়ে ১০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে আরও ২ পয়েন্ট বাড়ে সূচক।এর ২০ মিনিট পর, সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৫৪ পয়েন্টে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। সকাল সাড়ে ১০টায় সিএসইর সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪ হাজার ৯২৯ পয়েন্টে।এ সময় সিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ সময় ৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৯টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির দর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত