ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য হতাশার খবর। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আর কখনো বিশ্বকাপ জিততে পারবে না—এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও কোচ পাওলো সিলাস। ব্রাজিলিয়ান ফুটবলে বিদেশি খেলোয়াড়ের আধিক্যকেই এর অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি।ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম পরিচিত মুখ পাওলো সিলাস। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি গ্রেমিও ও ফ্লামেঙ্গোর মতো ক্লাবেও কাজ করেছেন তিনি।এবার সেই সিলাসই ব্রাজিলের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ করেছেন চরম হতাশা।ইএসপিএন আর্জেন্টিনার এক অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে সরাসরি তিনি বলেন—‘ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না।’সিলাসের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
আরও পড়ুন, টানা তিন জয়, জুনিয়র এশিয়া কাপে চ্যালেঞ্জার পুলের শীর্ষে বাংলাদেশ
তবে শুধু জাতীয় দলের পারফরম্যান্স নয়, ব্রাজিলিয়ান ফুটবলের কাঠামোগত সমস্যাকেও এর পেছনে দায়ী করছেন সাবেক এই খেলোয়াড়।তার অভিযোগ, ব্রাজিলের ক্লাব ফুটবলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফলে দেশটির তরুণ ফুটবলারদের মূল দলে জায়গা পাওয়ার সুযোগ কমে যাচ্ছে।উদাহরণ হিসেবে গ্রেমিওর কথা তুলে ধরেন সিলাস। তার দাবি, ক্লাবটির দলে ১৩ জন বিদেশি খেলোয়াড় রয়েছে। অথচ তাদের কেউই নিজ নিজ জাতীয় দলের প্রথম একাদশে নিয়মিত খেলেন না। তারপরও তারা জায়গা দখল করে রাখায় ব্রাজিলের তরুণ প্রতিভাদের উঠে আসার পথ সংকুচিত হচ্ছে।সিলাসের ভাষায়, পুরো দলটাই এখন এমন খেলোয়াড়ে ভরে গেছে, যাদের উপস্থিতিতে স্থানীয় তরুণদের জন্য সুযোগ কমে যাচ্ছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন