এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানাকে জরিমানা করেছে আইসিসি।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের খেলোয়াড় ও সহযোগী স্টাফদের আচরণবিধির ২.৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে ফাতিমাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার বলে আউট হন ভারতের ওপেনার শেফালি বর্মা। এরপর শেফালিকে প্যাভিলিয়নের দিকে ইশারা করে অঙ্গভঙ্গি করেন ফাতিমাআইসিসির দৃষ্টিতে এই অঙ্গভঙ্গি ছিল প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি অনুপযুক্ত আচরণের শামিল। এ ঘটনায় লেভেল-১ আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।এই অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার নিমালি পেরেরা ও সাথিরা জাকির জেসী,
আড়ও পড়ুন,একই জার্সিতে মেসি-রোনালদো, তেভেজের বিদায়ী ম্যাচে ইতিহাসের অপেক্ষা
তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান।নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন ফাতিমা সানা। পাশাপাশি ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।শুধু জরিমানাই নয়, ফাতিমার শৃঙ্খলা রেকর্ডে যোগ হয়েছে আরও একটি ডিমেরিট পয়েন্ট।গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ। এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। নতুন পয়েন্ট যোগ হওয়ায় ২৪ মাসের মধ্যে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল দুইয়ে।আইসিসির লেভেল-১ আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। আর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।অর্থাৎ, ভারতের বিপক্ষে ম্যাচে শেফালিকে আউট করার পরের সেই অঙ্গভঙ্গিই শেষ পর্যন্ত পাকিস্তান অধিনায়কের জন্য বয়ে আনল আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন