দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে জায়গা ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে রানখরায় থাকা মারনাস লাবুশেন। বাংলাদেশের বিপক্ষে ড্র হওয়া সিরিজেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ এই ব্যাটার।২০২৩ সালের জুলাইয়ের পর থেকে টেস্টে কোনো সেঞ্চুরি নেই লাবুশেনের। সর্বশেষ ৪৩ ইনিংসে তার ব্যাটিং গড় মাত্র ২৪ দশমিক ৬৯। এমন পারফরম্যান্সের পরও তার ওপর আস্থা রেখেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তবে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি।নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, লাবুশেনের কাছ থেকে তারা আরও রান চান। তবে এখনো দলের জন্য ইতিবাচক অবদান রাখার সামর্থ্য তার রয়েছে বলে বিশ্বাস নির্বাচকদের।বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের স্কোয়াড থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে যুক্ত হয়েছেন তিন ক্রিকেটার।
আরও পড়ুন, চট্টগ্রামে ১৬ সেপ্টেম্বর শুরু চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট
তারা হলেন স্পিনার ম্যাট কুনেমান, পেসার মাইকেল নেসার এবং অলরাউন্ডার কুপার কনোলি।নাথান লায়নের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকছেন কুনেমান। চোট কাটিয়ে দলে ফিরেছেন নেসার। আর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটার কুপার কনোলিও পেয়েছেন টেস্ট দলে জায়গা।এদিকে ম্যাকাই টেস্টে ভালো করতে না পারলেও ম্যাট রেনশকে দলে রাখা হয়েছে। ওপেনিংয়ে তার সঙ্গে দেখা যেতে পারে ট্রাভিস হেডকে। দলে রয়েছেন ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারও।পেস আক্রমণে অস্ট্রেলিয়ার বড় ভরসা প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড।আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট হবে গেবেহায় এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন