লুয়ান ড্রে প্রিটোরিয়াসের দুর্দান্ত সেঞ্চুরি আর কনর এস্তেহেইজেনের বিধ্বংসী ব্যাটিংয়ে নামিবিয়াকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।উইন্ডহুকে লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নামিবিয়াকে ১১ রানে হারায় প্রোটিয়ারা। এই জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। সমান চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে জিম্বাবুয়ে। আর দুই পয়েন্ট নিয়ে লিগ পর্বেই থামতে হয়েছে নামিবিয়াকে।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার লুয়ান ড্রে প্রিটোরিয়াস ও কনর এস্তেহেইজেন মিলে মাত্র ৭০ বলে যোগ করেন ১৫৬ রান।ছয়টি চার ও আটটি ছক্কায় ৪০ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এস্তেহেইজেন। এরপর ব্যাট হাতে রেকর্ড গড়েন প্রিটোরিয়াস। ৫২ বলেই টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি।৫৩ বলে পাঁচটি চার ও আটটি ছক্কায় ১০১ রান করে আউট হন প্রিটোরিয়াস। ২০ বছর ১৬১ দিন বয়সে সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হওয়ার রেকর্ড গড়েন তিনি।
আড়ও পড়ুন,৭ গোলের ঝড়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ভেঙে দেন ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড।শেষ পর্যন্ত ২০ ওভারে চার উইকেটে ২২৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।জবাবে নামিবিয়াও শুরু করে দারুণভাবে। দুই ওপেনার লরেন স্টিনক্যাম্প ও ইয়ান ফ্রাইলিঙ্ক ৬৫ বলে যোগ করেন ১১৯ রান।৩৬ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ৭২ রান করেন ফ্রাইলিঙ্ক। ১৬ ওভার শেষে ১৬৭ রানে আহত অবসর নেন স্টিনক্যাম্প। তখনও জয়ের জন্য ২৪ বলে প্রয়োজন ছিল ৬২ রান।তবে শেষ চার ওভারে প্রয়োজনীয় রান তুলতে পারেনি নামিবিয়া। ২০ ওভারে তিন উইকেটে ২১৭ রানেই থামে তাদের ইনিংস।দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন নকোবানি মোকোয়েনা। ম্যাচসেরার পুরস্কার জেতেন রেকর্ড গড়া লুয়ান ড্রে প্রিটোরিয়াস।আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন