দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে একটি বাসায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মধুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের।রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকায় শনিবার বিকেলে ঘটে এ মর্মান্তিক ঘটনা।নিহত যুবকের নাম রাসেল। তার বয়স ২২ বছর। তিনি নরসিংদীর মাধবদী গ্রামের বাসিন্দা আকতারের ছেলে। পেশায় বেলুন বিক্রেতা রাসেল মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় থাকতেন। তার একটি সন্তান রয়েছে।পুলিশ জানায়, মধুবাজার এলাকার একটি বাসায় বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে মুখ দিয়ে কামড়ে তার কাটার চেষ্টা করছিলেন রাসেল। 

আরও  পড়ুন, কথিত মানববন্ধন ‘বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: কালীগঞ্জ বিএনপি

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।খবর পেয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক ওমর ফারুক খান ঘটনাস্থল থেকে রাসেলকে উদ্ধার করেন। পরে রাত ৯টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাসেলকে মৃত ঘোষণা করেন।রাসেলের বাবা আকতার জানান, তার ছেলে বেলুন বিক্রি করতেন। কী কারণে তিনি মধুবাজারের ওই বাসার সামনে গিয়েছিলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই জানতেন না।এদিকে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয় : যুবকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট বৈদ্যুতিক তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ৩০ আগস্ট ২০২৬

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর হাজারীবাগে একটি বাসায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মধুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের।রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকায় শনিবার বিকেলে ঘটে এ মর্মান্তিক ঘটনা।নিহত যুবকের নাম রাসেল। তার বয়স ২২ বছর। তিনি নরসিংদীর মাধবদী গ্রামের বাসিন্দা আকতারের ছেলে। পেশায় বেলুন বিক্রেতা রাসেল মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় থাকতেন। তার একটি সন্তান রয়েছে।পুলিশ জানায়, মধুবাজার এলাকার একটি বাসায় বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে মুখ দিয়ে কামড়ে তার কাটার চেষ্টা করছিলেন রাসেল। 

আরও  পড়ুন, কথিত মানববন্ধন ‘বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: কালীগঞ্জ বিএনপি

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।খবর পেয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক ওমর ফারুক খান ঘটনাস্থল থেকে রাসেলকে উদ্ধার করেন। পরে রাত ৯টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাসেলকে মৃত ঘোষণা করেন।রাসেলের বাবা আকতার জানান, তার ছেলে বেলুন বিক্রি করতেন। কী কারণে তিনি মধুবাজারের ওই বাসার সামনে গিয়েছিলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই জানতেন না।এদিকে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত