অনৈতিক কর্মকাণ্ডে না জড়িয়ে গঠনমূলক কাজে অংশ নিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্দেশনা দেন তিনি।রিজভী বলেন, দলের মধ্যে দু-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে দলীয় নাম ব্যবহার করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান কঠোর পদক্ষেপ নিয়েছেন। তাই নেতা-কর্মীদের অনৈতিক কাজ থেকে বিরত থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, নিরাপত্তা শঙ্কা নেই: জামায়াত
তিনি বলেন, দলের সাংগঠনিক কর্মকাণ্ড সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করাই এখন অন্যতম দায়িত্ব। জনগণের প্রতিনিধি হিসেবে নেতা-কর্মীদের মানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।রিজভীর ভাষ্য, বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো জনস্বার্থ ও মানবকল্যাণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীদের সহযোগিতা করতে হবে এবং জনগণের কাছে সরকারের কার্যক্রম তুলে ধরতে হবে।স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় স্থানীয় পর্যায়ের নেতারা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন।এ সময় বিএনপির জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন জরিপের কথা উল্লেখ করে রিজভী দাবি করেন, জনগণের স্বার্থে কাজ করলে বিএনপির সরকার ব্যর্থ হবে না।
বিষয় : শক্তিশালী গঠনমূলক অনৈতিক কর্মকাণ্ড

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন