দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬

রোববার উঠছেন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রোববার উঠছেন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এবার বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে।এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

আরও  পড়ুন, আনসার-ভিডিপির সক্ষমতা বাড়াতে ৮ আধুনিক স্থাপনা উদ্বোধন

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ান।বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।এদিকে দায়িত্ব গ্রহণের পর শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপতি।এবার রোববার বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক কর্মকাণ্ডের নতুন অধ্যায় শুরু হচ্ছে।

বিষয় : নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রক্রিয়া শুরু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২২ আগস্ট ২০২৬

রোববার উঠছেন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এবার বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে।এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

আরও  পড়ুন, আনসার-ভিডিপির সক্ষমতা বাড়াতে ৮ আধুনিক স্থাপনা উদ্বোধন

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ান।বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।এদিকে দায়িত্ব গ্রহণের পর শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপতি।এবার রোববার বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক কর্মকাণ্ডের নতুন অধ্যায় শুরু হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত