বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বাড়ানো এবং মাঠপর্যায়ের কার্যক্রমে গতি আনতে দেশের আটটি স্থানে আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে।এর মধ্যে দুই উপজেলায় নির্মাণ করা হয়েছে আধুনিক উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন। আর ছয় জেলায় নির্মাণ করা হয়েছে কর্মকর্তাদের জন্য দৃষ্টিনন্দন অফিসার্স আবাসন।শনিবার গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব নবনির্মিত স্থাপনার উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আরও পড়ুন, দেশে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৩০
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ।তিনি নবনির্মিত ভবনগুলোর যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা, নৈতিক ও সামাজিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।ছয় জেলায় নির্মিত অফিসার্স আবাসনগুলো রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুরে।আর ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় নির্মাণ করা হয়েছে তিনতলা ভিতবিশিষ্ট আধুনিক উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন।সংশ্লিষ্টরা আশা করছেন, এসব আধুনিক অবকাঠামোর ফলে মাঠপর্যায়ে আনসার-ভিডিপির দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী হবে।
বিষয় : উদ্বোধন কার্যক্রম আনসার-ভিডিপি

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন