দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল

জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে এবং পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সমাধিস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, গোয়েন্দা শাখা ডিবি এবং বিশেষ নিরাপত্তা বাহিনী—এসএসএফের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।নিরাপত্তাবেষ্টনীর বাইরে দাঁড়িয়ে দলের নেতাকর্মী ও সমর্থকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

আর ও পড়ুন, উত্তরা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে মাসুদ পারভেজ ও মাহতাব ফারাহী

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে বহুবার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল। তবে এবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার এই শ্রদ্ধা নিবেদন পেয়েছে ভিন্ন তাৎপর্য।বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথ নেওয়ার কথা রয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে বঙ্গভবনে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে।জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের আগে নিজের রাজনৈতিক শিকড়ের প্রতি শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয় : জিয়া-খালেদা সমাধিতে শ্রদ্ধা নবনির্বাচিত রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে এবং পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সমাধিস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, গোয়েন্দা শাখা ডিবি এবং বিশেষ নিরাপত্তা বাহিনী—এসএসএফের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।নিরাপত্তাবেষ্টনীর বাইরে দাঁড়িয়ে দলের নেতাকর্মী ও সমর্থকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

আর ও পড়ুন, উত্তরা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে মাসুদ পারভেজ ও মাহতাব ফারাহী

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে বহুবার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল। তবে এবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার এই শ্রদ্ধা নিবেদন পেয়েছে ভিন্ন তাৎপর্য।বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথ নেওয়ার কথা রয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে বঙ্গভবনে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে।জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের আগে নিজের রাজনৈতিক শিকড়ের প্রতি শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত