উত্তরা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মো. মাসুদ পারভেজ সভাপতি এবং মাহতাব ফারাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনের সংশোধিত চূড়ান্ত ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করা হয়।নাগরিক টেলিভিশন ও দৈনিক ইনকিলাবের উত্তরা প্রতিনিধি মো. মাসুদ পারভেজকে সভাপতি এবং এশিয়া পোস্টের সিনিয়র রিপোর্টার মাহতাব ফারাহীকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে বিজয়ীদের নামও ঘোষণা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির, নির্বাচন কমিশনার জুয়েল আনন্দ, অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার এবিএম মনিরুজ্জামান এবং অতিরিক্ত নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন।নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়।উত্তরা প্রেসক্লাব নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, গত ২২ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ফলাফল স্থগিত করে তদন্ত কমিটির মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তি করা হয়। বিভিন্ন পদে ফলাফল ও সাংগঠনিক বিষয় নিয়ে উদ্ভূত পরিস্থিতির পর নির্বাচন কমিশনের সভায় বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হয়।পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি পদে মো. মাসুদ পারভেজকে বিজয়ী ঘোষণা করে সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন, বঙ্গভবনে শপথের আয়োজন সম্পন্ন, সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মানিক খান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, সাংগঠনিক সম্পাদক শিপার মাহমুদ, অর্থ সম্পাদক শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন রানা সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম হাসান, সমাজসেবা সম্পাদক আবুল কালাম আজাদ এবং কার্যকরী সদস্য আব্দুর রউফ চৌধুরী।নির্বাচন কমিশনের সদস্যসচিব শেখ মনিরুজ্জামান জুয়েল স্বাক্ষরিত সংশোধিত চূড়ান্ত ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে।শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী কমিটি ২০২৫-২৬-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া উত্তরা প্রেসক্লাবের সাধারণ সদস্য এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নবনির্বাচিত ১৩ সদস্যের কমিটির মধ্যে ১২ জনকে শপথবাক্য পাঠ করানো হয়। মহিলা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী নির্বাচিত না হওয়ায় পদটি আপাতত শূন্য রাখা হয়েছে। পরবর্তীতে এ পদে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়।
বিষয় : প্রেসক্লাব নতুন নেতৃত্ব মাসুদ ও মাহতাব

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন