রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার জন্য প্রস্তুত বঙ্গভবনের দরবার হল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। এ উপলক্ষে বঙ্গভবনে শেষ হয়েছে সব প্রস্তুতি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ১২ শতাধিক অতিথিকে।রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করবে।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। আর পুরো শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।
আরও পড়ুন, মির্জা ফখরুলকে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন
আমন্ত্রণপত্র অনুযায়ী, রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশের পর জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির শপথ পাঠ পরিচালনা করবেন।এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।পরে রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন