ফিলিপাইনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’-এর মুকুট জিতেছেন মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ আরশাদ। এ জয়ের মধ্য দিয়ে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে আসন্ন আন্তর্জাতিক ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্বের সুযোগ পেলেন তিনি।চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমী উত্তরের মাধ্যমে বিচারকদের নজর কাড়েন মিসবাহ। ফিলিপিনো সংগীতশিল্পী ও অভিনেতা বেইলি মে তাকে প্রশ্ন করেন—তার ১০ বছর বয়সি ও ৮০ বছর বয়সি দুই রূপ একই কক্ষে মুখোমুখি হলে কার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে?জবাবে মিসবাহ বলেন, ১০ বছর বয়সি নিজের কাছ থেকেই কঠিন প্রশ্ন আসবে।
আরও পড়ুন, লম্বা ছুটিতে সাফা
কারণ সেই ছোট্ট মেয়েটি জানতে চাইবে, বড় হয়ে তার জীবন কেমন হয়েছে। তিনি জানান, জীবনে বহুবার ব্যর্থ হলেও প্রতিবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় এবারই প্রথম নয় মিসবাহর। এর আগে ২০২৩ সালে জাপানে ‘মিস ইন্টারন্যাশনাল’ এবং ২০২৪ সালে পোল্যান্ডে ‘মিস সুপ্রান্যাশনাল’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।এবার পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিতব্য ৭৫তম ‘মিস ইউনিভার্স’ মূল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মিসবাহ আরশাদ।উল্লেখ্য, ২০২৩ সালে ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। প্রথম প্রতিনিধি হিসেবে এরিকা রবিন এল সালভাদরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় টপ ২০-এ জায়গা করে নেন। এরপর নূর জারমিনা ও রোমা রিয়াজ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।
বিষয় : পাকিস্তান মুকুট মিস ইউনিভার্স

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন