সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। তার মতে, এভাবেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত। এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার প্রতিফলন দেখতে পাবে।সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি। তবে ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন