দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দুই ম্যাচে মাঠে লুটিয়ে পড়া মুসিয়ালার স্নায়ুরোগ শনাক্ত

জামাল মুসিয়ালার শারীরিক সমস্যার কারণ শনাক্ত হয়েছে

চার দিনের ব্যবধানে দুই ম্যাচে মাঠে হঠাৎ পড়ে যাওয়া—শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখ ও জার্মানির তারকা জামাল মুসিয়ালার শারীরিক সমস্যার কারণ শনাক্ত হয়েছে।পরীক্ষা-নিরীক্ষায় ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের সাময়িক ‘অ্যাবসেন্স সিজার’ শনাক্ত হয়েছে। এটি এক ধরনের খিঁচুনি বা মৃগিরোগ-সম্পর্কিত স্নায়বিক সমস্যা।মঙ্গলবার হাইডেনহাইমের বিপক্ষে বায়ার্নের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মুসিয়ালা। কয়েক মিনিট পরই হঠাৎ মাঠে পড়ে যান তিনি। প্রাথমিক চিকিৎসার সময় সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে ঘিরে দাঁড়ান।

আরও পড়ুন.রেফারি-ভিএআর সিদ্ধান্তে স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ প্রিমিয়ার লিগের

পরে সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়েন এই জার্মান তারকা।এর মাত্র তিন দিন আগে লাইপজিগের বিপক্ষেও একই ধরনের ঘটনায় মাঠে পড়ে গিয়েছিলেন তিনি। সেই ম্যাচে অবশ্য নিজেই মাঠ ছাড়েন মুসিয়ালা।পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় তার স্নায়বিক সমস্যাটি ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মুসিয়ালা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাইপজিগ ও হাইডেনহাইমের ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণ এই স্নায়বিক সমস্যা। তবে এতে তার স্বাস্থ্যের বাড়তি কোনো ঝুঁকি নেই।বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় জানিয়েছেন মুসিয়ালা। স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি ফুটবলের প্রতি নিজের ভালোবাসা ধরে রাখতেও দৃঢ়প্রতিজ্ঞ তিনি।তবে বায়ার্ন মিউনিখ তাদের প্রতিবেদনে সরাসরি খিঁচুনির কথা উল্লেখ করেনি।

আরও পড়ুন. ম্যাকেইয়ে নতুন চ্যালেঞ্জ, সিরিজ জয়ের স্বপ্নে বাংলাদেশ

ক্লাবটি জানিয়েছে, আঘাতজনিত কারণে মুসিয়ালাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।গত বছর ক্লাব বিশ্বকাপে গুরুতর পায়ের চোটে ফিবুলা হাড় ভাঙার পাশাপাশি একাধিক লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল তার। দীর্ঘ পুনর্বাসন শেষে জানুয়ারিতে মাঠে ফেরেন মুসিয়ালা।এবার নতুন স্নায়বিক সমস্যা শনাক্ত হওয়ায় তার পরবর্তী চিকিৎসা ও মাঠে ফেরার প্রক্রিয়া বিশেষজ্ঞদের পর্যবেক্ষণেই এগোবে।

বিষয় : মাঠে লুটিয়ে মুসিয়ালা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দুই ম্যাচে মাঠে লুটিয়ে পড়া মুসিয়ালার স্নায়ুরোগ শনাক্ত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

চার দিনের ব্যবধানে দুই ম্যাচে মাঠে হঠাৎ পড়ে যাওয়া—শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখ ও জার্মানির তারকা জামাল মুসিয়ালার শারীরিক সমস্যার কারণ শনাক্ত হয়েছে।পরীক্ষা-নিরীক্ষায় ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের সাময়িক ‘অ্যাবসেন্স সিজার’ শনাক্ত হয়েছে। এটি এক ধরনের খিঁচুনি বা মৃগিরোগ-সম্পর্কিত স্নায়বিক সমস্যা।মঙ্গলবার হাইডেনহাইমের বিপক্ষে বায়ার্নের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মুসিয়ালা। কয়েক মিনিট পরই হঠাৎ মাঠে পড়ে যান তিনি। প্রাথমিক চিকিৎসার সময় সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে ঘিরে দাঁড়ান।

আরও পড়ুন.রেফারি-ভিএআর সিদ্ধান্তে স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ প্রিমিয়ার লিগের

পরে সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়েন এই জার্মান তারকা।এর মাত্র তিন দিন আগে লাইপজিগের বিপক্ষেও একই ধরনের ঘটনায় মাঠে পড়ে গিয়েছিলেন তিনি। সেই ম্যাচে অবশ্য নিজেই মাঠ ছাড়েন মুসিয়ালা।পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় তার স্নায়বিক সমস্যাটি ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মুসিয়ালা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাইপজিগ ও হাইডেনহাইমের ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণ এই স্নায়বিক সমস্যা। তবে এতে তার স্বাস্থ্যের বাড়তি কোনো ঝুঁকি নেই।বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় জানিয়েছেন মুসিয়ালা। স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি ফুটবলের প্রতি নিজের ভালোবাসা ধরে রাখতেও দৃঢ়প্রতিজ্ঞ তিনি।তবে বায়ার্ন মিউনিখ তাদের প্রতিবেদনে সরাসরি খিঁচুনির কথা উল্লেখ করেনি।

আরও পড়ুন. ম্যাকেইয়ে নতুন চ্যালেঞ্জ, সিরিজ জয়ের স্বপ্নে বাংলাদেশ

ক্লাবটি জানিয়েছে, আঘাতজনিত কারণে মুসিয়ালাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।গত বছর ক্লাব বিশ্বকাপে গুরুতর পায়ের চোটে ফিবুলা হাড় ভাঙার পাশাপাশি একাধিক লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল তার। দীর্ঘ পুনর্বাসন শেষে জানুয়ারিতে মাঠে ফেরেন মুসিয়ালা।এবার নতুন স্নায়বিক সমস্যা শনাক্ত হওয়ায় তার পরবর্তী চিকিৎসা ও মাঠে ফেরার প্রক্রিয়া বিশেষজ্ঞদের পর্যবেক্ষণেই এগোবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত