রেফারি ও ভিএআরের বিতর্কিত সিদ্ধান্তে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ।এখন থেকে প্রতি সপ্তাহে ম্যাচে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ওপর স্বাধীন ‘কি ম্যাচ ইনসিডেন্টস’ প্যানেলের পর্যালোচনার ফলাফল প্রকাশ করবে লিগ কর্তৃপক্ষ।মঙ্গলবার এ তথ্য জানিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।২০২২-২৩ মৌসুমে গঠিত পাঁচ সদস্যের এই স্বাধীন প্যানেল ম্যাচ চলাকালীন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পর্যালোচনা করে রেফারি ও ভিএআর কর্মকর্তাদের সিদ্ধান্ত সঠিক ছিল কি না, সে বিষয়ে মতামত বা ভোট দেয়।এতদিন এই পর্যালোচনার ফলাফল শুধু ক্লাব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হতো।
আরও পড়ুন, ম্যাকেইয়ে নতুন চ্যালেঞ্জ, সিরিজ জয়ের স্বপ্নে বাংলাদেশ
কিন্তু সাধারণ দর্শকদের জন্য পূর্ণাঙ্গ সিদ্ধান্ত বা প্যানেলের রায় প্রকাশ করা হতো না।নতুন সিদ্ধান্তের ফলে প্রতি সপ্তাহে এসব পর্যালোচনার ফলাফল প্রকাশ্যে আসবে।এ ছাড়া চলতি মৌসুমে প্রথমবারের মতো ‘প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার’-এর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় মাঠের রেফারি ও ভিএআর কর্মকর্তাদের কথোপকথনের সরাসরি উদ্ধৃতিও প্রকাশ করা হবে।নির্বাচিত কিছু ম্যাচে রেফারির শরীরে থাকা ক্যামেরায় ধারণ করা খেলার মধ্যবর্তী অডিও প্রচারের পরিকল্পনাও রয়েছে।প্রিমিয়ার লিগ জানিয়েছে, ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত মূল্যায়নে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
বিষয় : নতুন উদ্যোগ রেফারি বিতর্কিত সিদ্ধান্তে

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন