দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় যুবক নিহত, ছিন্নভিন্ন মরদেহ

মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় যুবক নিহত

বগুড়ার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় মো. রাজু আহম্মেদ নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তাঁর মরদেহের ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজু আহম্মেদ ২৭ বছর বয়সী। তিনি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের ছেলে। স্থানীয় নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত ছিলেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন রাজু। 

আরও  পড়ুন, রংপুরে ছাত্রীনিবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এরপর পেছন থেকে আসা কয়েকটি যানবাহন থামতে না পেরে তাঁর মরদেহের ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহের বিভিন্ন অংশ মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।হাইওয়ে থানার উপপরিদর্শক ফয়সাল আহম্মেদ জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

বিষয় : মহাসড়ক যুবক নিহত ট্রাকের চাপা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় যুবক নিহত, ছিন্নভিন্ন মরদেহ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় মো. রাজু আহম্মেদ নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তাঁর মরদেহের ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজু আহম্মেদ ২৭ বছর বয়সী। তিনি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের ছেলে। স্থানীয় নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত ছিলেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন রাজু। 

আরও  পড়ুন, রংপুরে ছাত্রীনিবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এরপর পেছন থেকে আসা কয়েকটি যানবাহন থামতে না পেরে তাঁর মরদেহের ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহের বিভিন্ন অংশ মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।হাইওয়ে থানার উপপরিদর্শক ফয়সাল আহম্মেদ জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত