দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

লামা উপজেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্র স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্র স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুইট্যাঝিরি পাড়ায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও কোমলমতি শিশুদের উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্র স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুবিচারের আশায় এবং জানমালের নিরাপত্তায় কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী মো. আব্দুল কালাম।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১টার সময় অভিযুক্ত আবুল হোসেন (প্রকাশ আবুল), স্থানীয় এক বসতবাড়িতে ঢুকে বাতি ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে ঘরে অবস্থানরত নারীদের বের করে দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়।

আরও  পড়ুন, গঙ্গাচড়ায় 'জাতীয় মৎস্য পক্ষ ২০২৬' উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

​পরবর্তীতে একই রাতে রাত আনুমানিক ৩টার সময় স্থানীয় শিশুশিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত "পাড়াকেন্দ্র" স্কুলটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে স্কুলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় বর্তমানে ওই এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।​পূর্বেও অভিযুক্ত ব্যক্তির বিষয়ে শালিসি বৈঠক হলেও তিনি তা অমান্য করে আসছেন এবং বাড়িঘরে আগুন দিয়ে স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে আসছেন।বর্তমানে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।​ভুক্তভোগীরা প্রশাসনের কাছে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি পুলিশের এসআই দীপেন জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি তবে স্কুল কতৃপক্ষের কোন অভিযোগ পাইনি,এই বিষয়ে আমাদের তদন্ত টিম কাজ করছে।

বিষয় : উন্নয়ন বোর্ড স্কুল আগুনে বসতবাড়িতে হামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

লামা উপজেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্র স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুইট্যাঝিরি পাড়ায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও কোমলমতি শিশুদের উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্র স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুবিচারের আশায় এবং জানমালের নিরাপত্তায় কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী মো. আব্দুল কালাম।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১টার সময় অভিযুক্ত আবুল হোসেন (প্রকাশ আবুল), স্থানীয় এক বসতবাড়িতে ঢুকে বাতি ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে ঘরে অবস্থানরত নারীদের বের করে দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়।

আরও  পড়ুন, গঙ্গাচড়ায় 'জাতীয় মৎস্য পক্ষ ২০২৬' উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

​পরবর্তীতে একই রাতে রাত আনুমানিক ৩টার সময় স্থানীয় শিশুশিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত "পাড়াকেন্দ্র" স্কুলটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে স্কুলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় বর্তমানে ওই এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।​পূর্বেও অভিযুক্ত ব্যক্তির বিষয়ে শালিসি বৈঠক হলেও তিনি তা অমান্য করে আসছেন এবং বাড়িঘরে আগুন দিয়ে স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে আসছেন।বর্তমানে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।​ভুক্তভোগীরা প্রশাসনের কাছে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি পুলিশের এসআই দীপেন জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি তবে স্কুল কতৃপক্ষের কোন অভিযোগ পাইনি,এই বিষয়ে আমাদের তদন্ত টিম কাজ করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত