দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর বিএনপিতে শুরু হয়েছে নেতৃত্ব ও দায়িত্ব পুনর্বণ্টনের আলোচনা। এরই মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে একসঙ্গে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।নতুন সদস্যরা হলেন—রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ফরহাদ হালিম ডোনার।শনিবার বিএনপির গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দলীয় সিদ্ধান্তে এই চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের যুক্ত করার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।তবে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে দলের মহাসচিব পদ শূন্য হবে। এ পদে কে আসবেন, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। রুহুল কবির রিজভীকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার পর তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

আরও  পড়ুন, ‘ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, সমাধান পরিকল্পনা আমাদের হাতে’: হাসনাত

এদিকে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে মন্ত্রিসভায় সীমিত রদবদলের বিষয়েও আলোচনা চলছে।সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টনের পাশাপাশি কয়েকজন নতুন মুখকে মন্ত্রিসভায় যুক্ত করা এবং কয়েকজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।রাষ্ট্রপতি নির্বাচনের পর মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হলে উপনির্বাচনের প্রয়োজন হবে। সম্ভাব্য প্রার্থী হিসেবে তার ছোট ভাই মির্জা ফয়সল আমিন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।সব মিলিয়ে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা ঘিরে বিএনপির দলীয় নেতৃত্ব, সরকারে দায়িত্ব বণ্টন এবং ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে একাধিক পরিবর্তনের সম্ভাবনা সামনে এসেছে।

বিষয় : পরিবর্তন নীতিনির্ধারণী পুনর্বিন্যাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত