রাজধানীর গুলশানে আজ সন্ধ্যায় বসছে ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির বৈঠক।সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক।দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, এটি নিয়মিত বৈঠক। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, তেল ও গ্যাসের দামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে।আরও পড়ুন, এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ১১ দলীয় ঐক্যেররাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে টুকু বলেন, বিষয়টি আগে থেকে বলা সম্ভব নয়।তবে স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় এ বিষয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্যের সুযোগ নেই।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।