দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ নির্মাণে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব

মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড

বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন

‘আয়নাবাজি’ নাবিলার ক্যারিয়ার বদলে দেওয়ার ১০ বছর

মাতামুহুরীতে মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নতুন সম্ভাবনার দ্বার খুলল

লামায় যুবলীগ নেতা রাসেল চৌধুরী গং কর্তৃক মিরিঞ্জা রয়েল হিল রিসোর্টে হামলা- ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তার শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের উদ্যোগ

রাউজানে পুলিশের সঙ্গে সশস্ত্র অপরাধীদের গুলিবিনিময়, আহত ১২

২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ চন্দনাইশ বৈলতলীতে প্রবাসীর বসতগৃহে ডাকাতি সংঘটিত

২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ চন্দনাইশ বৈলতলীতে প্রবাসী

উপজেলার বৈলতলীতে গভীর রাতে প্রবাসীর বসতগৃহে ডাকাতদল পরিবার সদ্যসদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেক্ট্রিক সামগ্রী, টেলিভিশনসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়। গত ১২ আগস্ট দিবাগত গভীররাতে ডাকাতদল উপজেলার সাতবাড়িয়া জামতলের পাশাপাশি বৈলতলীর প্রথমাংশে প্রবাসী মো. বেলাল হোসেনের নবনির্মিত বসতগৃহের সিঁড়ি ঘরের টিনের ছাল কেটে প্রবেশ করে। এ সময় ডাকাতদল বেলালের স্ত্রী, মা, অপর ভাইয়ের বউকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৪০‘হাজার টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, ২টি এলইডি টেলিভিশনসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেছেন বেলালের মা। এ সময় তিনি বলেন, ৭/৮ জন যুবক আসামী ধরার কথা বলে তাদেরকে একটি কক্ষে অস্ত্রের মুখে জিম্মি করে এসব মালামাল লুঠ করে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় মেম্বার নিজাম উদ্দিন বলেছেন, সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জকে ডাকাতির বিষয়ে অবহিত করেছেন। তিনি বিকালে থানায় গিয়ে অভিযোগ দেয়ার কথা বলেছেন।

আরও  পড়ুন, শ্রীপুরে ৩৬ জুলাই জাগরণ ম্যারাথন অনুষ্ঠিত

 ডাকাত দলের অন্যান্য সদস্যরা অস্ত্রসহ বসতগৃহের আশপাশে অবস্থান করে লোকজনের গতিবিধি নজরদারিতে ছিলো বলে জানান স্থানীয়রা। ভুক্তভোগী পরিবারের গৃহবধূ জানান, পাশের বাড়ির দারোয়ানকে আটক রেখে ডাকাতরা সিঁড়ি ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে। পরে ২ ছেলের বউয়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য নিজামুদ্দিন প্রকাশ নওশা মিয়া বলেছেন, এলাকায় প্রায় ২০ বছর পর নতুন করে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. সায়েম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “ঘটনার খবর পাওয়ার পরপর ইউপি সদস্য নিজামুদ্দিন নওশা মিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ভুক্তভোগী পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছেন বলে জানান। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের সাথে মোবাইল ফোনে একাধিক যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

বিষয় : ডাকাতদল ডাকাতি সংঘটিত মালামাল লুঠ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ চন্দনাইশ বৈলতলীতে প্রবাসীর বসতগৃহে ডাকাতি সংঘটিত

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x