দৈনিক সংবাদ দিগন্ত

২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ চন্দনাইশ বৈলতলীতে প্রবাসীর বসতগৃহে ডাকাতি সংঘটিত

উপজেলার বৈলতলীতে গভীর রাতে প্রবাসীর বসতগৃহে ডাকাতদল পরিবার সদ্যসদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেক্ট্রিক সামগ্রী, টেলিভিশনসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়। গত ১২ আগস্ট দিবাগত গভীররাতে ডাকাতদল উপজেলার সাতবাড়িয়া জামতলের পাশাপাশি বৈলতলীর প্রথমাংশে প্রবাসী মো. বেলাল হোসেনের নবনির্মিত বসতগৃহের সিঁড়ি ঘরের টিনের ছাল কেটে প্রবেশ করে। এ সময় ডাকাতদল বেলালের স্ত্রী, মা, অপর ভাইয়ের বউকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৪০‘হাজার টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, ২টি এলইডি টেলিভিশনসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেছেন বেলালের মা। এ সময় তিনি বলেন, ৭/৮ জন যুবক আসামী ধরার কথা বলে তাদেরকে একটি কক্ষে অস্ত্রের মুখে জিম্মি করে এসব মালামাল লুঠ করে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় মেম্বার নিজাম উদ্দিন বলেছেন, সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জকে ডাকাতির বিষয়ে অবহিত করেছেন। তিনি বিকালে থানায় গিয়ে অভিযোগ দেয়ার কথা বলেছেন।আরও  পড়ুন, শ্রীপুরে ৩৬ জুলাই জাগরণ ম্যারাথন অনুষ্ঠিত ডাকাত দলের অন্যান্য সদস্যরা অস্ত্রসহ বসতগৃহের আশপাশে অবস্থান করে লোকজনের গতিবিধি নজরদারিতে ছিলো বলে জানান স্থানীয়রা। ভুক্তভোগী পরিবারের গৃহবধূ জানান, পাশের বাড়ির দারোয়ানকে আটক রেখে ডাকাতরা সিঁড়ি ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে। পরে ২ ছেলের বউয়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য নিজামুদ্দিন প্রকাশ নওশা মিয়া বলেছেন, এলাকায় প্রায় ২০ বছর পর নতুন করে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. সায়েম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “ঘটনার খবর পাওয়ার পরপর ইউপি সদস্য নিজামুদ্দিন নওশা মিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ভুক্তভোগী পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছেন বলে জানান। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের সাথে মোবাইল ফোনে একাধিক যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ চন্দনাইশ বৈলতলীতে প্রবাসীর বসতগৃহে ডাকাতি সংঘটিত