দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ারের বিরুদ্ধে ৩৭ জন স্বাস্থ্যকর্মীর লিখিত অভিযোগ

২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ চন্দনাইশ বৈলতলীতে প্রবাসীর বসতগৃহে ডাকাতি সংঘটিত

শ্রীপুরে ৩৬ জুলাই জাগরণ ম্যারাথন  অনুষ্ঠিত

মাদারগঞ্জে আইনি বেড়াজালে আটকে আছে জব্দকৃত 'চায়না দুয়ারী' জাল, প্রশাসনের নীরব ভূমিকা

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, বিষাক্ত গ্যাসে নিহত ৮ শ্রমিক

ভাঙ্গা  সুইচগেটের কারণে ভাঙ্গনের  হুমকিতে বসতবাড়ি, আতঙ্কে অর্ধশত পরিবার

মাদারগঞ্জ পৌরসভার নাগরিক সেবা: কাঙ্ক্ষিত সেবা কি পাচ্ছেন পৌরবাসী

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩৬ জুলাই জাগরণ ম্যারাথন অনুষ্ঠিত

শ্রীপুরে ৩৬ জুলাই জাগরণ ম্যারাথন  অনুষ্ঠিত
৩৬ জুলাই জাগরণ ম্যারাথন অনুষ্ঠিত

জুলাই বিপ্লবের চেতনা হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মের মধ্যে জাগরণ সৃষ্টি ও জুলাইয়ের স্মৃতি তুলে ধরতে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জাগরণ ম্যারাথন-২০২৬’। সাড়ে ৬ কিলোমিটার পথজুড়ে এ আয়োজনে অংশ নেন তিন শতাধিক ছাত্র ও যুবক। দৌড়, স্মৃতিচারণ, চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজনে উঠে আসে জুলাই আন্দোলনের নানা স্মৃতি।শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৭টায় তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার থেকে ম্যারাথন শুরু হয়। দৌড়ের গন্তব্য ছিল বরমী বাজার নতুন ব্রিজ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনের উদ্বোধন করেন ছাত্রশিবিরের গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান খান।সকাল থেকেই টেংরা বাজার এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী ছাত্র ও তরুণরা। নির্ধারিত সময়ে ম্যারাথন শুরু হলে সাড়ে ৬ কিলোমিটার পথ পাড়ি দিতে ছুটে চলেন অংশগ্রহণকারীরা। দৌড় শেষে বরমী বাজার নতুন ব্রিজে পৌঁছান প্রায় তিন শতাধিক প্রতিযোগী। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।ম্যারাথনের পর জুলাই জাগরণের চেতনাকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে আয়োজন করা হয় রক্তাক্ত জুলাইয়ের বিভিন্ন চিত্র প্রদর্শনী, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা। ছাত্রশিবিরের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী ইসমাইল পাঠান।

আরও  পড়ুন, মাদারগঞ্জে আইনি বেড়াজালে আটকে আছে জব্দকৃত 'চায়না দুয়ারী' জাল, প্রশাসনের নীরব ভূমিকা

 বিশেষ অতিথি ছিলেন ডুয়েট শাখার সভাপতি তাসনিম আলম সাঈদী।গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান খান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহ এবং শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম, শ্রীপুর আদর্শ শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, শ্রীপুর পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম রিয়াদসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক ছাত্র-যুবক।অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।এসময় ইসমাইল পাঠান বলেন, জুলাইয়ের ইতিহাস ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশ ও সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে ধারণ করে তরুণ সমাজকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। জুলাই জাগরণের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

বিষয় : আলোচনা নতুন প্রজন্ম জুলাই জাগরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শ্রীপুরে ৩৬ জুলাই জাগরণ ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত