দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
আরও পড়ুন, বিএনপি নিয়ে তীব্র সমালোচনায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী
সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।এদিকে আজই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাজনৈতিক অঙ্গনের নজর এখন বিএনপির দিকে। দলটি আজ তাদের রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানা গেছে।দলীয় সূত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। এখন মনোনয়ন যাচাই-বাছাই এবং চূড়ান্ত প্রার্থী তালিকার দিকেই নজর সবার।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন