দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

তিন দশকের বেশি সময় পর ফিরছে রাষ্ট্রপতি নির্বাচন, ২০ আগস্ট সংসদে ভোট

দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সাধারণ নির্বাচনের মতো দেশের সাধারণ ভোটাররা এ নির্বাচনে ভোট দিতে পারবেন না। সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন রাষ্ট্রপতি।বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

আরও  পড়ুন, মার্কিন বিনিয়োগ বাড়াতে সরকারের পূর্ণ সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

এবারের নির্বাচনে ১১ দলীয় জোট কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে। তার পক্ষে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে বিএনপিও মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখনো তাদের আনুষ্ঠানিক প্রার্থীর নাম ঘোষণা করেনি।৩৫০ আসনের সংসদে বিএনপির রয়েছে ২৪৭টি আসন, জামায়াতে ইসলামীর ৭৭টি এবং এনসিপির ৮টি আসন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল নির্ধারণে সংসদের দলীয় সংখ্যাগরিষ্ঠতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট, যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিষয় : তফসিল রাষ্ট্রপতি নির্বাচন সংসদে ভোট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

তিন দশকের বেশি সময় পর ফিরছে রাষ্ট্রপতি নির্বাচন, ২০ আগস্ট সংসদে ভোট

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সাধারণ নির্বাচনের মতো দেশের সাধারণ ভোটাররা এ নির্বাচনে ভোট দিতে পারবেন না। সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন রাষ্ট্রপতি।বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

আরও  পড়ুন, মার্কিন বিনিয়োগ বাড়াতে সরকারের পূর্ণ সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

এবারের নির্বাচনে ১১ দলীয় জোট কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে। তার পক্ষে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে বিএনপিও মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখনো তাদের আনুষ্ঠানিক প্রার্থীর নাম ঘোষণা করেনি।৩৫০ আসনের সংসদে বিএনপির রয়েছে ২৪৭টি আসন, জামায়াতে ইসলামীর ৭৭টি এবং এনসিপির ৮টি আসন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল নির্ধারণে সংসদের দলীয় সংখ্যাগরিষ্ঠতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট, যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত