গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১০ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ সোহেল রানা (৩৩), পিতা- মোঃ সোহরাব হোসেন, মাতা- মোসাঃ লাকিজা বেগম। স্থায়ী ঠিকানা: মাহমুদপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর। বর্তমানে মোগরখাল ৭১ গলি মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন, কচুয়ার হাসপাতালে ইয়াবা ও মাদক সরঞ্জাম উদ্ধার, আটক আবাসিক চিকিৎসক
২. মোঃ আলমগীর হোসেন (২৭), পিতা- মৃত তাহের মিয়া, মাতা- মৃত ময়না বেগম। স্থায়ী ঠিকানা: জগৎচর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ। বর্তমানে গাছা থানাধীন মালেকের বাড়ি (কামালের বাড়ির ভাড়াটিয়া) এলাকায় বসবাস করতেন।৩. শ্রী সুজন চন্দ্র দাস (৩২), পিতা- মৃত শ্রী হরিদাস, মাতা- বাসনা রানী। স্থায়ী ঠিকানা: মহেশপুর, থানা- আটপাড়া, জেলা- নেত্রকোনা। বর্তমানে গাছা থানাধীন ছয়দানা মালেকের বাড়ি (দুলালের বাড়ির ভাড়াটিয়া) এলাকায় বসবাস করতেন।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,
ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে উক্ত তিনজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।গাজীপুর মহানগর পুলিশ অপরাধ দমন, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে পুলিশ জানিয়েছে।
বিষয় : ডাকাতি ছিনতাইকারী

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন