দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান।হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। হৃদরোগের চিকিৎসার জন্য তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে এনজিওগ্রামের আগে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তাকে আইসোলেশন সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন, বাড়িতে ঢুকে গুলির আহত যুবদল নেতা হাসপাতালে, রাজনৈতিক বিরোধের ইঙ্গিত পুলিশ
এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর প্রায় ১৪ মাস নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি।সিলেটে করোনার ইতিহাসও বেশ বেদনাদায়ক। ২০২০ সালের ৫ এপ্রিল চিকিৎসক ডা. মঈন উদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে সিলেটে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালে ডেল্টা ভ্যারিয়েন্টের সময় বিভাগজুড়ে সংক্রমণ ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন রোগী শনাক্ত হলেও পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ থাকলে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
বিষয় : চিকিৎসাধীন দীর্ঘ বিরতি করোনাভাইরাস

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন