রাজধানীর মগবাজারে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ডভ্যান মোটরসাইকেল, পিকআপসহ কয়েকটি যানবাহনকে চাপা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।রোববার রাতে রমনা মডেল থানার মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি কাভার্ডভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল, পিকআপ ও অন্যান্য যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং সড়কে সৃষ্টি হয় আতঙ্ক।
আরও পড়ুন, যাত্রাবাড়ীতে রিকশাভ্যানের চাপায় দুই বছরের শিশুর মৃত্যু
গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।নিহতরা হলেন—রিয়াদ হোসেন (২২) ও জামান আহমেদ (৪২)। তাদের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামে।দুর্ঘটনায় আহত রিপন (৪০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থাও আশঙ্কাজনক।
বিষয় : সড়ক দুর্ঘটনা দুজন নিহত সড়ক দুর্ঘটনা

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন