দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

যাত্রাবাড়ীতে রিকশাভ্যানের চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

রিকশাভ্যানের চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় রিকশাভ্যানের চাপায় জোনায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বাসার সামনে খেলাধুলার সময়।রোববার দুপুর ১২টার দিকে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জোনায়েদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে তিনি কাজলারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও  পড়ুন, ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

স্থানীয়দের ভাষ্য, বাসার সামনে খেলতে খেলতে শিশুটি হঠাৎ রাস্তায় চলে আসে। এ সময় মালবোঝাই একটি রিকশাভ্যানের একটি চাকা তার ওপর দিয়ে চলে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : শিশুর মৃত্যু রিকশাভ্যানের চাপা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৯ আগস্ট ২০২৬

যাত্রাবাড়ীতে রিকশাভ্যানের চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় রিকশাভ্যানের চাপায় জোনায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বাসার সামনে খেলাধুলার সময়।রোববার দুপুর ১২টার দিকে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জোনায়েদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে তিনি কাজলারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও  পড়ুন, ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

স্থানীয়দের ভাষ্য, বাসার সামনে খেলতে খেলতে শিশুটি হঠাৎ রাস্তায় চলে আসে। এ সময় মালবোঝাই একটি রিকশাভ্যানের একটি চাকা তার ওপর দিয়ে চলে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত