দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম সফরে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী, হেফাজত আমিরের সঙ্গে বৈঠক

চট্টগ্রাম সফরে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করে। এ সময় স্থানীয় বিপুলসংখ্যক মানুষ তাকে অভ্যর্থনা জানান।পরে সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

আরও  পড়ুন, কারিগরি ত্রুটি কাটিয়ে অবশেষে ঢাকায় অবতরণ বিজি-৩০৬

সফরসূচি অনুযায়ী, এ সাক্ষাতের পর প্রধানমন্ত্রী হাটহাজারীতে যাবেন। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।এর আগে তিনি বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশ নেন এবং সকালে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিডার কার্যক্রম পরিদর্শন করেন।প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে উন্নয়ন, পুনর্বাসন এবং ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের সঙ্গে মতবিনিময়—এই তিনটি বিষয়ই বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিষয় : বৈঠক বাবুনগর মাদ্রাসা হেফাজত আমির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম সফরে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী, হেফাজত আমিরের সঙ্গে বৈঠক

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করে। এ সময় স্থানীয় বিপুলসংখ্যক মানুষ তাকে অভ্যর্থনা জানান।পরে সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

আরও  পড়ুন, কারিগরি ত্রুটি কাটিয়ে অবশেষে ঢাকায় অবতরণ বিজি-৩০৬

সফরসূচি অনুযায়ী, এ সাক্ষাতের পর প্রধানমন্ত্রী হাটহাজারীতে যাবেন। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।এর আগে তিনি বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশ নেন এবং সকালে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিডার কার্যক্রম পরিদর্শন করেন।প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে উন্নয়ন, পুনর্বাসন এবং ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের সঙ্গে মতবিনিময়—এই তিনটি বিষয়ই বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x