বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অপহরণ, গুম, নির্যাতন ও পাচারের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।এর আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ঘটনাকে কেন্দ্র করে তদন্তে তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নির্দেশ, র্যাবের টিএফআই সেলে আটক রেখে নির্যাতন এবং পরবর্তীতে ভারতে পাচার বা পাঠানোর অভিযোগ তদন্তে উঠে এসেছে।
আরও পড়ুন, আজ আদিবাসী দিবস
রাষ্ট্রপক্ষের দাবি, তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং র্যাব ও পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।চিফ প্রসিকিউটর আরও জানান, সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।এ ছাড়া আরেক গুমের শিকার ব্যক্তির জবানবন্দিতেও সংশ্লিষ্ট ঘটনার তথ্য উঠে এসেছে বলে রাষ্ট্রপক্ষ দাবি করেছে।তবে এসব অভিযোগ এখনো বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অভিযোগগুলো প্রমাণিত নয়।
বিষয় : গ্রেপ্তার ট্রাইব্যুনাল অপরাধের মামল

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন