দৈনিক সংবাদ দিগন্ত

এসএসসি ফল প্রকাশ সোমবার, সকাল ১০টা থেকে জানা যাবে ফলাফল

এসএসসি ফল প্রকাশ সোমবার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে সোমবার। সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।ফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—এ।

আরও পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু, বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিয়েছে।এদিকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে ১১ আগস্ট থেকে, যা চলবে ১৭ আগস্ট পর্যন্ত।শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের পর নির্ধারিত ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের আবেদন পদ্ধতি ও নির্দেশনা প্রকাশ করা হবে।

বিষয় : আমল সোমবার এসএসসি ফল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৯ আগস্ট ২০২৬

এসএসসি ফল প্রকাশ সোমবার, সকাল ১০টা থেকে জানা যাবে ফলাফল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে সোমবার। সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।ফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—এ।

আরও পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু, বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিয়েছে।এদিকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে ১১ আগস্ট থেকে, যা চলবে ১৭ আগস্ট পর্যন্ত।শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের পর নির্ধারিত ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের আবেদন পদ্ধতি ও নির্দেশনা প্রকাশ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত