দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

দুই যোদ্ধাকে অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের কর্মসংস্থান ও পুনর্বাসনের উদ্যোগ হিসেবে তিনজনকে যানবাহন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নড়াইলের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখের হাতে একটি সিএনজিচালিত অটোরিকশা তুলে দেওয়া হয়।আজিজ শেখ মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি পড়াশোনার পাশাপাশি সিএনজি চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন।কুষ্টিয়ার মো. গফফার আন্দোলনের সময় আহতদের হাসপাতালে পৌঁছে দিতে নিজের রিকশা ব্যবহার করেছিলেন।

আরও  পড়ুন, হামলা-হয়রানিতে চ্যালেঞ্জে পুলিশ

 তাকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়েছে, যার একটি নিজে চালাবেন এবং অন্যটি ভাড়া দেবেন বলে জানিয়েছেন।বগুড়ার আসাদুল হক বিশুকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা। কর্মসংস্থানের অভাবে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপহারপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন, তাদের পারিবারিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং যানবাহনগুলো কীভাবে নিরাপদে পরিচালনা করা হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেন।জুলাই গণঅভ্যুত্থানে আহত ও সহায়তাকারী ব্যক্তিদের কর্মসংস্থানে সহায়তার এই উদ্যোগকে পুনর্বাসন ও জীবিকা সহায়তার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : কর্মসংস্থান রিকশা উপহার দুই যোদ্ধা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের কর্মসংস্থান ও পুনর্বাসনের উদ্যোগ হিসেবে তিনজনকে যানবাহন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নড়াইলের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখের হাতে একটি সিএনজিচালিত অটোরিকশা তুলে দেওয়া হয়।আজিজ শেখ মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি পড়াশোনার পাশাপাশি সিএনজি চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন।কুষ্টিয়ার মো. গফফার আন্দোলনের সময় আহতদের হাসপাতালে পৌঁছে দিতে নিজের রিকশা ব্যবহার করেছিলেন।

আরও  পড়ুন, হামলা-হয়রানিতে চ্যালেঞ্জে পুলিশ

 তাকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়েছে, যার একটি নিজে চালাবেন এবং অন্যটি ভাড়া দেবেন বলে জানিয়েছেন।বগুড়ার আসাদুল হক বিশুকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা। কর্মসংস্থানের অভাবে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপহারপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন, তাদের পারিবারিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং যানবাহনগুলো কীভাবে নিরাপদে পরিচালনা করা হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেন।জুলাই গণঅভ্যুত্থানে আহত ও সহায়তাকারী ব্যক্তিদের কর্মসংস্থানে সহায়তার এই উদ্যোগকে পুনর্বাসন ও জীবিকা সহায়তার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত