দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বাংলাদেশের পোশাক খাতে নতুন সম্ভাবনা, উচ্চমূল্যের শিল্পে রূপান্তরে বিনিয়োগ

বাংলাদেশের পোশাক খাতে নতুন সম্ভাবনা

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে শুধু উৎপাদননির্ভর নয়, বরং উচ্চমূল্য সংযোজনকারী আধুনিক শিল্পে রূপান্তরের সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া। ম্যান-মেড ফাইবার, ফাংশনাল টেক্সটাইল, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও গার্মেন্টস অ্যাকসেসরিজ খাতে বিনিয়োগ এবং প্রযুক্তি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির প্রতিষ্ঠানগুলো।কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি—কোটরা ঢাকার উপপরিচালক লি সুং-হুন জানিয়েছেন, বাংলাদেশের পোশাক খাত এখন বড় ধরনের রূপান্তরের পথে রয়েছে। শুধু বেশি পরিমাণে পোশাক উৎপাদন নয়, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মূল্য সংযোজনকারী পণ্য তৈরিতে গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। তবে এখনো এ খাতের বড় অংশ প্রাকৃতিক তন্তুনির্ভর। কৃত্রিম তন্তু, ফাংশনাল ফ্যাব্রিক ও প্রযুক্তিনির্ভর উৎপাদনে যেতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় আরও বাড়বে।

আরও  পড়ুন, আয় বাড়েনি, বেড়েছে ব্যয় নিত্যপণ্যের চাপে নাজেহাল নিম্নবিত্ত

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয় কাটিং ও সেলাই প্রযুক্তি, আধুনিক উৎপাদন ব্যবস্থা, পরিবেশবান্ধব কারখানা এবং ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।কোরিয়ার মতে, আন্তর্জাতিক পোশাক বাজারে এখন শুধু সাধারণ পণ্যের চাহিদা নেই; পারফরম্যান্স ওয়্যার, টেকনিক্যাল টেক্সটাইল ও পরিবেশবান্ধব পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। এ পরিবর্তিত বাজার ধরতে বাংলাদেশের পোশাকশিল্পে প্রযুক্তি ও পণ্যের বৈচিত্র্য বাড়ানো জরুরি।এদিকে ইউরোপীয় ইউনিয়নের নতুন পরিবেশ ও সরবরাহ ব্যবস্থাপনা নীতিমালার সঙ্গে তাল মেলাতে বাংলাদেশি কারখানাগুলোকে সহায়তা করছে কোটরা। জ্বালানি দক্ষতা, সৌরবিদ্যুৎ ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনায়ও সহযোগিতার কথা জানিয়েছে সংস্থাটি।দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের পোশাকশিল্পের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭৮ সালে যৌথ উদ্যোগের মাধ্যমে এ খাতের বিকাশে দেশটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও বাড়াতে প্রযুক্তি, বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিষয় : পোশাক খাত শিল্পে রূপান্তর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বাংলাদেশের পোশাক খাতে নতুন সম্ভাবনা, উচ্চমূল্যের শিল্পে রূপান্তরে বিনিয়োগ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে শুধু উৎপাদননির্ভর নয়, বরং উচ্চমূল্য সংযোজনকারী আধুনিক শিল্পে রূপান্তরের সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া। ম্যান-মেড ফাইবার, ফাংশনাল টেক্সটাইল, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও গার্মেন্টস অ্যাকসেসরিজ খাতে বিনিয়োগ এবং প্রযুক্তি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির প্রতিষ্ঠানগুলো।কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি—কোটরা ঢাকার উপপরিচালক লি সুং-হুন জানিয়েছেন, বাংলাদেশের পোশাক খাত এখন বড় ধরনের রূপান্তরের পথে রয়েছে। শুধু বেশি পরিমাণে পোশাক উৎপাদন নয়, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মূল্য সংযোজনকারী পণ্য তৈরিতে গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। তবে এখনো এ খাতের বড় অংশ প্রাকৃতিক তন্তুনির্ভর। কৃত্রিম তন্তু, ফাংশনাল ফ্যাব্রিক ও প্রযুক্তিনির্ভর উৎপাদনে যেতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় আরও বাড়বে।

আরও  পড়ুন, আয় বাড়েনি, বেড়েছে ব্যয় নিত্যপণ্যের চাপে নাজেহাল নিম্নবিত্ত

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয় কাটিং ও সেলাই প্রযুক্তি, আধুনিক উৎপাদন ব্যবস্থা, পরিবেশবান্ধব কারখানা এবং ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।কোরিয়ার মতে, আন্তর্জাতিক পোশাক বাজারে এখন শুধু সাধারণ পণ্যের চাহিদা নেই; পারফরম্যান্স ওয়্যার, টেকনিক্যাল টেক্সটাইল ও পরিবেশবান্ধব পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। এ পরিবর্তিত বাজার ধরতে বাংলাদেশের পোশাকশিল্পে প্রযুক্তি ও পণ্যের বৈচিত্র্য বাড়ানো জরুরি।এদিকে ইউরোপীয় ইউনিয়নের নতুন পরিবেশ ও সরবরাহ ব্যবস্থাপনা নীতিমালার সঙ্গে তাল মেলাতে বাংলাদেশি কারখানাগুলোকে সহায়তা করছে কোটরা। জ্বালানি দক্ষতা, সৌরবিদ্যুৎ ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনায়ও সহযোগিতার কথা জানিয়েছে সংস্থাটি।দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের পোশাকশিল্পের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭৮ সালে যৌথ উদ্যোগের মাধ্যমে এ খাতের বিকাশে দেশটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও বাড়াতে প্রযুক্তি, বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত