দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

খাদ্য নিরাপত্তায় নতুন উদ্বেগ, পোলট্রি মাংসে ওষুধের অবশিষ্টাংশ নিয়ে গবেষণা

খাদ্য নিরাপত্তায় নতুন উদ্বেগ

বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোলট্রি মুরগির মাংসে আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি পাওয়া গেছে। লন্ডনের রয়েল ভেটেরিনারি কলেজের এক গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য।গবেষণায় ২০২১ থেকে ২০২২ সালে তিন দেশের ৫৫৮টি মুরগির বুকের মাংসের নমুনা বিশ্লেষণ করা হয়। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ৬৯ ধরনের ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি পরীক্ষা করা হয়, যেখানে মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয় ইউরোপীয় ইউনিয়নের সীমা।ফলাফলে দেখা যায়, কিছু বিক্রয়কেন্দ্রের ৩ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৬ শতাংশ নমুনায় নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল ছিল।

আরও  পড়ুন, উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

 তুলনামূলকভাবে একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে এই হার ছিল মাত্র শূন্য দশমিক ০৫ থেকে শূন্য দশমিক ০৯ শতাংশ।গবেষকদের মতে, মাংস উৎপাদনকারী প্রাণীতে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অতিরিক্ত ব্যবহার এ সমস্যার মূল কারণ হতে পারে। এমনকি জবাইয়ের ঠিক আগ মুহূর্তেও ওষুধ প্রয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পোলট্রি খাতে ওষুধ ব্যবহারের ওপর কঠোর নজরদারি এবং সচেতনতা বাড়ানো জরুরি।গবেষণাটি উন্নয়নশীল দেশগুলোতে পোলট্রি উৎপাদন ব্যবস্থায় অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার ও খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিষয় : খাদ্য নিরাপত্তা উদ্বেগজনক পোলট্রি মাংসে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

খাদ্য নিরাপত্তায় নতুন উদ্বেগ, পোলট্রি মাংসে ওষুধের অবশিষ্টাংশ নিয়ে গবেষণা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোলট্রি মুরগির মাংসে আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি পাওয়া গেছে। লন্ডনের রয়েল ভেটেরিনারি কলেজের এক গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য।গবেষণায় ২০২১ থেকে ২০২২ সালে তিন দেশের ৫৫৮টি মুরগির বুকের মাংসের নমুনা বিশ্লেষণ করা হয়। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ৬৯ ধরনের ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি পরীক্ষা করা হয়, যেখানে মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয় ইউরোপীয় ইউনিয়নের সীমা।ফলাফলে দেখা যায়, কিছু বিক্রয়কেন্দ্রের ৩ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৬ শতাংশ নমুনায় নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল ছিল।

আরও  পড়ুন, উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

 তুলনামূলকভাবে একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে এই হার ছিল মাত্র শূন্য দশমিক ০৫ থেকে শূন্য দশমিক ০৯ শতাংশ।গবেষকদের মতে, মাংস উৎপাদনকারী প্রাণীতে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অতিরিক্ত ব্যবহার এ সমস্যার মূল কারণ হতে পারে। এমনকি জবাইয়ের ঠিক আগ মুহূর্তেও ওষুধ প্রয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পোলট্রি খাতে ওষুধ ব্যবহারের ওপর কঠোর নজরদারি এবং সচেতনতা বাড়ানো জরুরি।গবেষণাটি উন্নয়নশীল দেশগুলোতে পোলট্রি উৎপাদন ব্যবস্থায় অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার ও খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত