দৈনিক সংবাদ দিগন্ত

শাহবাগ, সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ

রাজধানীর শাহবাগে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, খেজুর বাগান এবং মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে।ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে বলা হয়েছে। সায়েদাবাদ, গোলাপশাহ মাজার, ধানমন্ডি এবং মিরপুর রোড থেকেও বিভিন্ন বিকল্প রুট ব্যবহার করতে হবে।

আরও  পড়ুন, রাজধানীর দুই শিক্ষাঙ্গনে উত্তেজনা, সংঘর্ষে আহত বহু শিক্ষার্থী

ডিএমপি জানিয়েছে, যানজট নিরসনে একাধিক পয়েন্টে ডাইভারশন ও ইউটার্ন কার্যকর থাকবে। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিটের পরিবর্তে এফডিসি বা হাতিরঝিল র‌্যাম্প ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত যানজটের আশঙ্কা রয়েছে। তাই বিকল্প সড়ক ব্যবহার এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

বিষয় : ট্রাফিক নিয়ন্ত্রণ ৩৬ জুলাই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শাহবাগ, সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর শাহবাগে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, খেজুর বাগান এবং মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে।ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে বলা হয়েছে। সায়েদাবাদ, গোলাপশাহ মাজার, ধানমন্ডি এবং মিরপুর রোড থেকেও বিভিন্ন বিকল্প রুট ব্যবহার করতে হবে।

আরও  পড়ুন, রাজধানীর দুই শিক্ষাঙ্গনে উত্তেজনা, সংঘর্ষে আহত বহু শিক্ষার্থী

ডিএমপি জানিয়েছে, যানজট নিরসনে একাধিক পয়েন্টে ডাইভারশন ও ইউটার্ন কার্যকর থাকবে। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিটের পরিবর্তে এফডিসি বা হাতিরঝিল র‌্যাম্প ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত যানজটের আশঙ্কা রয়েছে। তাই বিকল্প সড়ক ব্যবহার এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x