দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ক্যাম্পাসে হামলার অভিযোগে রাজপথে নামছে ছাত্রশিবির

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে আজ রাজধানীতে বড় ধরনের গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার রাতে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ কর্মসূচির ঘোষণা দেন। তার ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।সংগঠনটির দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আরও  পড়ুন, ‘জনগণের শক্তির কাছে ফ্যাসিবাদ টেকে না’ : রিজভী

 এসব ঘটনার প্রতিবাদ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের সভাপতি বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিষয় : হামলা ছাত্রশিবির গণজমায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ক্যাম্পাসে হামলার অভিযোগে রাজপথে নামছে ছাত্রশিবির

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে আজ রাজধানীতে বড় ধরনের গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার রাতে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ কর্মসূচির ঘোষণা দেন। তার ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।সংগঠনটির দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আরও  পড়ুন, ‘জনগণের শক্তির কাছে ফ্যাসিবাদ টেকে না’ : রিজভী

 এসব ঘটনার প্রতিবাদ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের সভাপতি বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত