দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‘জনগণের শক্তির কাছে ফ্যাসিবাদ টেকে না’ : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক বিপ্লব। তিনি বলেন, ৫ আগস্টের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে যুগান্তকারী অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের অবদান’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।তিনি বলেন, ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের গ্লোরিয়াস রেভল্যুশন এবং ১৯১৭ সালের রুশ বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ও নব্বইয়ের গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে ২০২৪ সালের জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলন এবং তার পরিণতি ৫ আগস্ট দেশের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।

আরও  পড়ুন, ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের

রিজভী বলেন, জনগণের ভেতরে যে শক্তি থাকে, তা বিস্ফোরিত হলে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। তিনি দাবি করেন, আন্দোলনে শিক্ষার্থী, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন এবং তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতাকে প্রভাবিত করেছে। অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রিজভী বলেন, জনগণের সম্মিলিত শক্তিই রাজনৈতিক পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

বিষয় : বিজয়ের_ইতিহাস ফ্যাসিবাদবিরোধ জনগণের শক্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‘জনগণের শক্তির কাছে ফ্যাসিবাদ টেকে না’ : রিজভী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক বিপ্লব। তিনি বলেন, ৫ আগস্টের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে যুগান্তকারী অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের অবদান’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।তিনি বলেন, ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের গ্লোরিয়াস রেভল্যুশন এবং ১৯১৭ সালের রুশ বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ও নব্বইয়ের গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে ২০২৪ সালের জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলন এবং তার পরিণতি ৫ আগস্ট দেশের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।

আরও  পড়ুন, ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের

রিজভী বলেন, জনগণের ভেতরে যে শক্তি থাকে, তা বিস্ফোরিত হলে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। তিনি দাবি করেন, আন্দোলনে শিক্ষার্থী, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন এবং তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতাকে প্রভাবিত করেছে। অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রিজভী বলেন, জনগণের সম্মিলিত শক্তিই রাজনৈতিক পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত