দৈনিক সংবাদ দিগন্ত

জনগণের ধানের শীষের ভোটেই পরিবর্তনের সূচনা হবে : লুনা

সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (এম. ইলিয়াস আলীর সহধর্মিণী) তাহসিনা রুশদীর লুনা ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনাদের একটি ভোট ইতিহাস বদলে দিতে পারে। ধানের শীষে একটি ভোট দেশকে বদলে দেবে। ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই ভোটের দিন শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে ভোট দেবেন। কারও ফাঁদে পা দেবেন না। (৯ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। ধানের শীষ কোনো সাধারণ প্রতীক নয়। ধানের শীষ মানে মানুষের অধিকার, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং মাথা উঁচু করে বাঁচার শক্তি।আরো পড়ুন , ধর্মের নামে রাজনীতি বন্ধ হওয়া দরকার : টুকু আজ জনগণের ভোটাধিকার হুমকির মুখে। এই সময় ভয় নয়, প্রয়োজন সাহস।বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের সবার প্রিয় সোহেল আহমদ চৌধুরী এই সভায় মিছিলসহকারে আসার পথে মারা গেছেন। এই দুঃসংবাদ আমাদের কাঁদিয়েছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিলু মিয়া ও উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী এবং কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম। এছাড়া বক্তব্য দেন ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও ছোট ছেলে লাবীব শারার।

জনগণের ধানের শীষের ভোটেই পরিবর্তনের সূচনা হবে : লুনা