দৈনিক সংবাদ দিগন্ত

বিএসটিআইয়ের সতর্কতা: ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ

দেশের বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি বা পারদ শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআই। এসব পণ্য ব্যবহার না করার পাশাপাশি বিক্রি, বিতরণ ও মজুদ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বাজার থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় কয়েকটি ব্র্যান্ডের ক্রিমে ৪৪ থেকে ১২৩ পিপিএম পর্যন্ত মার্কারি পাওয়া গেছে।এর মধ্যে ডিউ বিউটি ক্রিমে ১২৩ দশমিক ৩৭ পিপিএম এবং চাঁদনি হোয়াইটেনিং ক্রিমে ১২০ দশমিক ৩৯ পিপিএম মার্কারি শনাক্ত হয়েছে।

আর ও পড়ুন, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে

বিএসটিআই বলছে, বাংলাদেশ মান অনুযায়ী এসব পণ্যে মার্কারির সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা মাত্র ১ পিপিএম। অথচ পরীক্ষায় পাওয়া মাত্রা নির্ধারিত সীমার তুলনায় বহু গুণ বেশি।সংস্থাটি আরও জানিয়েছে, দীর্ঘদিন মার্কারিযুক্ত স্কিন ক্রিম ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী দাগ, অ্যালার্জি, কিডনির ক্ষতি এবং স্নায়ুতন্ত্রের জটিলতার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।বিএসটিআই ভোক্তাদের অনুমোদনহীন বা অজ্ঞাত উৎসের ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার না করার পরামর্শ দিয়েছে এবং সন্দেহজনক পণ্যের তথ্য সংস্থাটিকে জানানোর আহ্বান জানিয়েছে।

বিষয় : বিপজ্জনক ফর্সাকারী ক্রিমে পণ্য ব্যবহার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিএসটিআইয়ের সতর্কতা: ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

দেশের বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি বা পারদ শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআই। এসব পণ্য ব্যবহার না করার পাশাপাশি বিক্রি, বিতরণ ও মজুদ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বাজার থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় কয়েকটি ব্র্যান্ডের ক্রিমে ৪৪ থেকে ১২৩ পিপিএম পর্যন্ত মার্কারি পাওয়া গেছে।এর মধ্যে ডিউ বিউটি ক্রিমে ১২৩ দশমিক ৩৭ পিপিএম এবং চাঁদনি হোয়াইটেনিং ক্রিমে ১২০ দশমিক ৩৯ পিপিএম মার্কারি শনাক্ত হয়েছে।

আর ও পড়ুন, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে

বিএসটিআই বলছে, বাংলাদেশ মান অনুযায়ী এসব পণ্যে মার্কারির সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা মাত্র ১ পিপিএম। অথচ পরীক্ষায় পাওয়া মাত্রা নির্ধারিত সীমার তুলনায় বহু গুণ বেশি।সংস্থাটি আরও জানিয়েছে, দীর্ঘদিন মার্কারিযুক্ত স্কিন ক্রিম ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী দাগ, অ্যালার্জি, কিডনির ক্ষতি এবং স্নায়ুতন্ত্রের জটিলতার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।বিএসটিআই ভোক্তাদের অনুমোদনহীন বা অজ্ঞাত উৎসের ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার না করার পরামর্শ দিয়েছে এবং সন্দেহজনক পণ্যের তথ্য সংস্থাটিকে জানানোর আহ্বান জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x