জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আগামী ৫ আগস্ট ২০২৬ তারিখে বান্দরবান জেলা প্রশাসনের পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন জেলা প্রশাসনের পরিচালনাধীন নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে কোনো প্রবেশ ফি ছাড়াই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন, মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি অবশেষে গ্রেফতার
জেলা প্রশাসন জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় উদযাপন এবং দেশবাসীকে এ দিবসের তাৎপর্যের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দেশ-বিদেশের পর্যটক ও ভ্রমণপিপাসীরা নির্ধারিত দিনে বিনামূল্যে এসব পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন।এ বিষয়ে জেলা প্রশাসন সকলকে বিষয়টি অবগত থাকার পাশাপাশি নির্ধারিত দিনে ভ্রমণের সময় পর্যটনকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
বিষয় : বিনামূল্যে প্রশাসন জুলাই গণঅভ্যুত্থান

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আগামী ৫ আগস্ট ২০২৬ তারিখে বান্দরবান জেলা প্রশাসনের পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন জেলা প্রশাসনের পরিচালনাধীন নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে কোনো প্রবেশ ফি ছাড়াই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন, মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি অবশেষে গ্রেফতার
জেলা প্রশাসন জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় উদযাপন এবং দেশবাসীকে এ দিবসের তাৎপর্যের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দেশ-বিদেশের পর্যটক ও ভ্রমণপিপাসীরা নির্ধারিত দিনে বিনামূল্যে এসব পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন।এ বিষয়ে জেলা প্রশাসন সকলকে বিষয়টি অবগত থাকার পাশাপাশি নির্ধারিত দিনে ভ্রমণের সময় পর্যটনকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন