দৈনিক সংবাদ দিগন্ত

৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় র‌্যাব, ঢাকাসহ সারাদেশে জোরদার নিরাপত্তা

৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় র‌্যাব

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন নাশকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।র‌্যাব বলছে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও  পড়ুন, ‘আমাকে গুলি করে মেরে ফেলো’শেখ হাসিনাকে ঘিরে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

 প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় ঝুঁকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।৪ আগস্ট রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের র‌্যাব সদস্যরাও নজরদারিতে থাকবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব জানিয়েছে, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং যেকোনো নাশকতা মোকাবিলায় বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।

বিষয় : নিরাপত্তা ৫ আগস্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় র‌্যাব, ঢাকাসহ সারাদেশে জোরদার নিরাপত্তা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x