দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

মহাখালীর সমাবেশে শেখ হাসিনা ও নির্বাচন ইস্যুতে জামায়াতের কড়া বক্তব্য

শেখ হাসিনা ও নির্বাচন ইস্যুতে জামায়াতের কড়া বক্তব্য

রাজধানীর মহাখালীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনা, নির্বাচন ও সংবিধান সংস্কার ইস্যুতে কড়া বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শনিবার বিকেলে মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।শেখ হাসিনাকে উদ্দেশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, তিনি দেশে আসতে চাইলে জনগণই তাকে জবাব দেবে।তিনি সরকারের উদ্দেশে অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসরদের আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের নামে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি করা হচ্ছে।

আরও  পড়ুন, রাজনৈতিক শিষ্টাচার রক্ষার দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি দেশের মানুষ ভুলে যায়নি। তিনি বিএনপির কিছু বক্তব্যেরও সমালোচনা করেন।সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের গণরায় কার্যকর করতে সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের হয়, যা তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়।এই কর্মসূচিকে কেন্দ্র করে মহাখালী সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়।সমাবেশে দেওয়া বক্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন ও সংবিধান সংস্কার প্রশ্নে বিভিন্ন দলের অবস্থান এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।

বিষয় : সমাবেশ জামায়াতের বক্তব্য সংবিধান সংস্কার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মহাখালীর সমাবেশে শেখ হাসিনা ও নির্বাচন ইস্যুতে জামায়াতের কড়া বক্তব্য

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মহাখালীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনা, নির্বাচন ও সংবিধান সংস্কার ইস্যুতে কড়া বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শনিবার বিকেলে মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।শেখ হাসিনাকে উদ্দেশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, তিনি দেশে আসতে চাইলে জনগণই তাকে জবাব দেবে।তিনি সরকারের উদ্দেশে অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসরদের আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের নামে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি করা হচ্ছে।

আরও  পড়ুন, রাজনৈতিক শিষ্টাচার রক্ষার দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি দেশের মানুষ ভুলে যায়নি। তিনি বিএনপির কিছু বক্তব্যেরও সমালোচনা করেন।সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের গণরায় কার্যকর করতে সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের হয়, যা তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়।এই কর্মসূচিকে কেন্দ্র করে মহাখালী সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়।সমাবেশে দেওয়া বক্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন ও সংবিধান সংস্কার প্রশ্নে বিভিন্ন দলের অবস্থান এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত