দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

রাজনৈতিক শিষ্টাচার রক্ষার দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

শিষ্টাচার রক্ষার দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং দেশবিরোধী ষড়যন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।শনিবার রাজধানীর ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহনশীলতা ও শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।সমাবেশে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রদল রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে। 

আরও  পড়ুন, গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সভা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত

তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে ছাত্রদল ধারাবাহিকভাবে ভূমিকা রাখতে চায়।তিনি আরও বলেন, দেশবিরোধী অপতৎপরতা ও অগণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সংগঠনটির কর্মসূচি অব্যাহত থাকবে।ফকিরাপুল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাকরাইলে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিষয় : ষড়যন্ত্র ছাত্রদলের বিক্ষোভ শিষ্টাচার রক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

রাজনৈতিক শিষ্টাচার রক্ষার দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং দেশবিরোধী ষড়যন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।শনিবার রাজধানীর ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহনশীলতা ও শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।সমাবেশে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রদল রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে। 

আরও  পড়ুন, গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সভা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত

তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে ছাত্রদল ধারাবাহিকভাবে ভূমিকা রাখতে চায়।তিনি আরও বলেন, দেশবিরোধী অপতৎপরতা ও অগণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সংগঠনটির কর্মসূচি অব্যাহত থাকবে।ফকিরাপুল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাকরাইলে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত