দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সভা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সভা

ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটে শুরু হওয়া বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের চলমান কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

আরও  পড়ুন, গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য একাধিক প্রার্থীর যোগ্যতা, রাজনৈতিক অবস্থান এবং গ্রহণযোগ্যতা নিয়েও আলোচনা হয়েছে।তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা শীর্ষ নেতৃত্বের হাতেই ন্যস্ত থাকতে পারে বলে দলীয় সূত্রের দাবি।বৈঠকে সরকারের নীতিগত কার্যক্রম, সাংগঠনিক প্রস্তুতি এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হতে পারে বলে বিএনপি সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিষয় : বিএনপি সিদ্ধান্তের ইঙ্গিত স্থায়ী কমিটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সভা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটে শুরু হওয়া বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের চলমান কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

আরও  পড়ুন, গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য একাধিক প্রার্থীর যোগ্যতা, রাজনৈতিক অবস্থান এবং গ্রহণযোগ্যতা নিয়েও আলোচনা হয়েছে।তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা শীর্ষ নেতৃত্বের হাতেই ন্যস্ত থাকতে পারে বলে দলীয় সূত্রের দাবি।বৈঠকে সরকারের নীতিগত কার্যক্রম, সাংগঠনিক প্রস্তুতি এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হতে পারে বলে বিএনপি সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x