গ্যাস সংকট এবং গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি।দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৫টায় কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা থেকে মিছিলটি শুরু হবে। এরপর প্রতীকীভাবে পেট্রোবাংলা অভিমুখে অগ্রসর হবে কর্মসূচিটি।এনসিপি জানিয়েছে, রাজধানীসহ সারা দেশে বাসাবাড়ি, শিল্প-কারখানা ও পরিবহন খাতে গ্যাস সংকট দীর্ঘদিন ধরে ভোগান্তি সৃষ্টি করছে।
আরও পড়ুন, বদলেছে, চরিত্র বদলায়নি’ : মিয়া গোলাম পরওয়ার
এর মধ্যে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ জনজীবন ও অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করবে বলে দলটির দাবি।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের।দলটির পক্ষ থেকে গ্যাস সংকট নিরসন এবং মূল্যবৃদ্ধির উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : প্রতিবাদ এনসিপি বিক্ষোভ মিছিল

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
গ্যাস সংকট এবং গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি।দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৫টায় কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা থেকে মিছিলটি শুরু হবে। এরপর প্রতীকীভাবে পেট্রোবাংলা অভিমুখে অগ্রসর হবে কর্মসূচিটি।এনসিপি জানিয়েছে, রাজধানীসহ সারা দেশে বাসাবাড়ি, শিল্প-কারখানা ও পরিবহন খাতে গ্যাস সংকট দীর্ঘদিন ধরে ভোগান্তি সৃষ্টি করছে।
আরও পড়ুন, বদলেছে, চরিত্র বদলায়নি’ : মিয়া গোলাম পরওয়ার
এর মধ্যে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ জনজীবন ও অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করবে বলে দলটির দাবি।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের।দলটির পক্ষ থেকে গ্যাস সংকট নিরসন এবং মূল্যবৃদ্ধির উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন