দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

বদলেছে, চরিত্র বদলায়নি’ : মিয়া গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার

যশোরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো মৌলিক পার্থক্য নেই; কেবল নাম বদলেছে, চরিত্র একই রয়েছে।শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে দুর্নীতি, দলীয়করণ এবং খুন বেড়েছে। বিভিন্ন সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানে দলীয় নেতাদের নিয়োগের অভিযোগ তুলে তিনি দাবি করেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ, ফ্যামিলি কার্ড, টিআর, কাবিখা ও ভাতা বরাদ্দসহ বিভিন্ন খাতে বিএনপির প্রভাব রয়েছে।

আরও  পড়ুন, আজ সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা পূরণ হবে না। তিনি দাবি করেন, সংসদে আলোচনা সম্ভব না হলে গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।সভায় জামায়াতের কেন্দ্রীয় সদস্য মো. মোবারক হোসাইন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানান।অন্যদিকে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবীর অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে।১১ দলীয় ঐক্য যশোর জেলা আয়োজিত এ সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল এমপি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : বাস্তবায়ন তীব্র রাজনৈতিক মৌলিক পার্থক্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বদলেছে, চরিত্র বদলায়নি’ : মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

যশোরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো মৌলিক পার্থক্য নেই; কেবল নাম বদলেছে, চরিত্র একই রয়েছে।শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে দুর্নীতি, দলীয়করণ এবং খুন বেড়েছে। বিভিন্ন সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানে দলীয় নেতাদের নিয়োগের অভিযোগ তুলে তিনি দাবি করেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ, ফ্যামিলি কার্ড, টিআর, কাবিখা ও ভাতা বরাদ্দসহ বিভিন্ন খাতে বিএনপির প্রভাব রয়েছে।

আরও  পড়ুন, আজ সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা পূরণ হবে না। তিনি দাবি করেন, সংসদে আলোচনা সম্ভব না হলে গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।সভায় জামায়াতের কেন্দ্রীয় সদস্য মো. মোবারক হোসাইন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানান।অন্যদিকে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবীর অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে।১১ দলীয় ঐক্য যশোর জেলা আয়োজিত এ সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল এমপি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x