দৈনিক সংবাদ দিগন্ত

নতুন মৌসুমের প্রস্তুতিতে রিয়ালের ড্র, অভিষেক ডামফ্রিস ও এস্পির

নতুন মৌসুমের প্রস্তুতিতে রিয়ালের ড্র

নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করল রিয়াল মাদ্রিদ। তবে প্রথম প্রীতি ম্যাচে জয় দিয়ে শুরু করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল।অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্টারসি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ।১২ মিনিটে কারেরাসের পাস থেকে এন্দ্রিক দুর্দান্ত বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন।২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম দলে অভিষেক হওয়া সিরিয়া। আরদা গুলেরের তৈরি করা আক্রমণ থেকে আসে এই গোল।দুই গোলে এগিয়ে থাকলেও প্রথমার্ধের ৪১ মিনিটে পিকোলির গোলে ব্যবধান কমায় ফিওরেন্তিনা।

আরও  পড়ুন, বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ফিরলেন মেসি, ড্র করল ইন্টার মায়ামি

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইতালিয়ান ক্লাবটি। একাধিক সুযোগের পর শেষ পর্যন্ত মোইজে কিন হেডে গোল করে ২-২ সমতা ফেরান।ম্যাচের ৭৫ মিনিটে এন্দ্রিকের বদলি হিসেবে মাঠে নামেন নতুন খেলোয়াড় কার্লোস এস্পি। শেষ মুহূর্তে তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে জয় অধরাই থেকে যায় রিয়ালের।এই ম্যাচ দিয়েই রিয়ালের জার্সিতে অভিষেক হয়েছে ডামফ্রিস এবং কার্লোস এস্পির।মৌসুম-পূর্ব প্রস্তুতির প্রথম পরীক্ষায় ড্র করলেও কোচিং স্টাফ নতুন খেলোয়াড়দের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছে। আগামী ২২ আগস্ট এসপানিওলের মাঠে প্রথম লিগ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ।

বিষয় : প্রস্তুতি স্প্যানিশ ডামফ্রিস ও এস্পির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

নতুন মৌসুমের প্রস্তুতিতে রিয়ালের ড্র, অভিষেক ডামফ্রিস ও এস্পির

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করল রিয়াল মাদ্রিদ। তবে প্রথম প্রীতি ম্যাচে জয় দিয়ে শুরু করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল।অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্টারসি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ।১২ মিনিটে কারেরাসের পাস থেকে এন্দ্রিক দুর্দান্ত বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন।২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম দলে অভিষেক হওয়া সিরিয়া। আরদা গুলেরের তৈরি করা আক্রমণ থেকে আসে এই গোল।দুই গোলে এগিয়ে থাকলেও প্রথমার্ধের ৪১ মিনিটে পিকোলির গোলে ব্যবধান কমায় ফিওরেন্তিনা।

আরও  পড়ুন, বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ফিরলেন মেসি, ড্র করল ইন্টার মায়ামি

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইতালিয়ান ক্লাবটি। একাধিক সুযোগের পর শেষ পর্যন্ত মোইজে কিন হেডে গোল করে ২-২ সমতা ফেরান।ম্যাচের ৭৫ মিনিটে এন্দ্রিকের বদলি হিসেবে মাঠে নামেন নতুন খেলোয়াড় কার্লোস এস্পি। শেষ মুহূর্তে তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে জয় অধরাই থেকে যায় রিয়ালের।এই ম্যাচ দিয়েই রিয়ালের জার্সিতে অভিষেক হয়েছে ডামফ্রিস এবং কার্লোস এস্পির।মৌসুম-পূর্ব প্রস্তুতির প্রথম পরীক্ষায় ড্র করলেও কোচিং স্টাফ নতুন খেলোয়াড়দের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছে। আগামী ২২ আগস্ট এসপানিওলের মাঠে প্রথম লিগ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত